২২ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক অপরিবর্তিত রয়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ১১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪১ দশমিক ৫৯ পয়েন্ট ও ১২০৩৯ দশমিক ৮৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০ টির এবং কমেছে ১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৭ টি কোম্পানির শেয়ারের।
