দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (১৪ ডিসেম্বর-১৮ ডিসেম্বর) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে প্রায় ২০ দশমিক ৭৯ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে প্রায় ১৭ দশমিক ৩৭ শতাংশ।
অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর হলো: খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর কমেছে ১৬ দশমিক ৬৪ শতাংশ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৬ দশমিক ০৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৫ দশমিক ৩৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪ দশমিক ৪৯ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৪১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ এবং সিভিওপেট্রো কেমিক্যালের ১৩ দশমিক ৯৩ শতাংশ।
