Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত
    পুঁজিবাজার

    নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

    ডিসেম্বর ১৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    SAC
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইসলামিক পুঁজিবাজারের উন্নয়ন ও শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ সংক্রান্ত পরামর্শ দিতে নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিরের (এসএসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের কমিশন সভা কক্ষে ‘কমিশনের অফিস আদেশ, ২২ অক্টোবর ২০২৫’ অনুযায়ী গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সভায় সভাপতিত্ব করেন গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ। এছাড়াও সভায় শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য: জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লাহ; জামিয়াহ শরিয়াহ মালিবাগ ঢাকা’র সিনিয়র ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহা. রুহুল আমিন; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মালদ্বীপ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আব্দুর রহিম স্বশরীরে উপস্থিত ছিলেন।

    একইসাথে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক ও ইসলামিক ফাইন্যান্স স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান জুমের মাধ্যমে অনলাইনে উক্ত সভায় যুক্ত ছিলেন।

    এসএসি পুঁজিবাজার শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল

    সম্পর্কিত খবর

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    ন্যাশনাল টিউবসের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    এডিএন টেলিকমের পর্ষদ সভা ১২ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

    নভেম্বর ৬, ২০২৬

    দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি…

    ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    নভেম্বর ৬, ২০২৬

    আগামী ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা…

    টিভিতে আজকের খেলার সূচি

    নভেম্বর ৬, ২০২৬

    ক্রিকেট ও ফুটবলে আজ টিভিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের শুরুতে মাঠে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.