ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) তার নিয়োগ অনুমোদন করেছে। তিনি হচ্ছেন ডিএসইর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) তে কাজ করেছেন, যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।
