এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ।
বিভাগ: ইন্টারনাল অডিট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২৬।
