১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৫১ লক্ষ ৯৫ হাজার ৮৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৩৮ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪০৩ দশমিক ৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৫ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৮০ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪৬ দশমিক ৩২ পয়েন্ট ও ১২০৯০ দশমিক ৫৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির এবং কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টি কোম্পানির শেয়ারের।
