১৭ ডিসেম্বর (বুধবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৮১ লক্ষ ২০ হাজার ৬০৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৩৬ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৪১ দশমিক ৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৩ দশমিক ০৫ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫১ দশমিক ৮৬ পয়েন্ট ও ১২১৭১ দশমিক ২৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১ টির এবং কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টি কোম্পানির শেয়ারের।
