Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ব্যাংকিং লাইসেন্সের আবেদন করেছে পেপ্যাল
    অর্থনীতি

    ব্যাংকিং লাইসেন্সের আবেদন করেছে পেপ্যাল

    ডিসেম্বর ১৬, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Paypal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল। আর্থিক খাতের নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের তুলনামূলক উদার নীতি থাকায় অনেক ফিনটেক কোম্পানির জন্য সুযোগ তৈরি হয়েছে। পেপ্যাল সেই সুযোগ নিতে চাইছে। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

    পেপ্যাল যে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার আবেদন করেছে, গতকাল সোমবার তারা সে কথা জানায়। উটাহ ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ও ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) কাছে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছে তারা। ব্যাংক হিসেবে লাইসেন্স পেলে ছোট ব্যবসায়ীদের আরও সহজে ঋণ দিতে পারবে বলে জানিয়েছে পেপ্যাল।

    পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালেক্স ক্রিস বলেন, পুঁজির সংস্থান ছোট ব্যবসায়ীদের জন্য এখনো বড় চ্যালেঞ্জ। ব্যাংক প্রতিষ্ঠা করলে পেপ্যাল নিজেদের ব্যবসা আরও শক্তিশালী করবে। তাতে যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার প্রবৃদ্ধি বাড়বে।

    পেপ্যালের ব্যাংকিং লাইসেন্সের জন্য এমন সময়ে আবেদন করেছে, যখন ট্রাম্প প্রশাসনের আর্থিক খাতের উদার নীতি কাজে লাগিয়ে অনেক ক্রিপ্টো কোম্পানি ও নিওব্যাংক (যা শুধু অনলাইন মাধ্যমে পরিচালিত হয়) ব্যাংকিং খাতে প্রবেশের চেষ্টা করছে। এ বছর ব্রাজিলের ডিজিটাল প্রতিষ্ঠান নুব্যাংক ও ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসও ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে।

    ১৯৯৮ সালে ইলন মাস্ক ও পিটার থিয়েল পেপ্যাল প্রতিষ্ঠা করেন। ২০১৩ সাল থেকে পেপ্যাল বিশ্বব্যাপী ৪ লাখ ২০ হাজারের বেশি গ্রাহককে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের বেশি ঋণ ও পুঁজি সুবিধা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেলে পেপ্যাল তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে। এ ছাড়া গ্রাহকদের আমানতের ভিত্তিতে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের ইনস্যুরেন্সের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারবে।

    পেপ্যাল ইতিমধ্যেই ইউরোপের দেশ লুক্সেমবার্গে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে। তারা আরও জানিয়েছে, টয়োটার ফিন্যান্সিং ব্যবসার সাবেক সিইও মারা ম্যাকনিলকে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

    তথ্য সুত্র: প্রথম আলো

    পেপ্যাল ব্যাংক ব্যাংকিং লাইসেন্স

    সম্পর্কিত খবর

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    ৩ হাজার ৮৪৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম

    আগস্ট ২০, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ আগস্ট )

    আগস্ট ১৯, ২০২৬

    ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

    আগস্ট ১৮, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.