আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: এফএমসিজি/অন্যান্য প্রোডাক্ট সেলস এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৫।
