Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » এডিএন টেলিকমের এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
    পুঁজিবাজার

    এডিএন টেলিকমের এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

    ডিসেম্বর ১৬, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ADNTEL
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে শেয়ারহোল্ডারগণ সরাসরি উপস্থিতি এবং একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও অনুমোদন পান।

    ১৫ ডিসেম্বর (সোমবার) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এথ্য নিশ্চিত করেছে।

    সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে জনাব মো. মঈনুল ইসলাম, জনাব মো. মাহফুজ আলী সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মো. মারুফ, জনাব দিদারুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন এবং সিএফও জনাব মো. নাজিম উদ্দিন, এফসিএ।

    সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি জনাব মো. মনির হোসেন, এফসিএস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪–২৫ অর্থ বছরের কার্যক্রম এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়।

    চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। শেয়ারহোল্ডারগণ তাদের মূল্যবান ও ইতিবাচক মতামত দেন, কোম্পানির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং আরও উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

    সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও অনুমোদন পান।

    সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি জনাব মো. মনির হোসেন, এফসিএস সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

    পুঁজিবার্তা

    এডিএন টেলিকম লিমিটেড পুঁজিবাজার লভ্যাংশ

    সম্পর্কিত খবর

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৩, ২০২৬

    বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    খান ব্রাদার্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

    নভেম্বর ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সদ্য…

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ…

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    আজ ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.