সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি আইটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গতকাল ১৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: আইটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অথবা আইটি-সম্পর্কিত বিষয়ে বিএসসি/এমএসসি।
অন্যান্য যোগ্যতা: আইটি সলিউশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, তথ্য সুরক্ষায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৫।
