স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গতকাল ১৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার।
বিভাগ: মার্কেটিং।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ড অ্যাক্টিভেশন এবং ফিল্ড মার্কেটিংয়ে দক্ষতা। কম্পিউটারে এমএস এক্সেল, এমএস অফিস এবং পাওয়ারপয়েন্টে দক্ষ।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৫।
