দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮৫ পয়সা লোকসান করেছে । গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা লোকসান করেছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৬১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭১ টাকা ৫ পয়সা।
