১৪ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২২৭ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ০৮ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো. (বিডি) লিমিটেড , প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।