১০ ডিসেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লক্ষ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২৩ লক্ষ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ১৬ লক্ষ ০১ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
