Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » গ্রাহকের পছন্দ অনুযায়ী বিকাশ অ্যাপে সাজানো হলো ‘আমার বিকাশ’ আইকন
    কর্পোরেট কর্নার

    গ্রাহকের পছন্দ অনুযায়ী বিকাশ অ্যাপে সাজানো হলো ‘আমার বিকাশ’ আইকন

    ডিসেম্বর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    amar-bkash
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রত্যেক গ্রাহকের ব্যবহারের ধরন আর প্রয়োজন অনুযায়ী সম্প্রতি বিকাশ অ্যাপের ইন্টারফেসকে আরো বেশি সহজ ও কার্যকরী করে উপস্থাপন করা হয়েছে। ‘আমার বিকাশ’ আইকনের নতুন উপস্থাপন এখন গ্রাহককে এক ঝলকেই তার দৈনন্দিন আর্থিক লেনদেনের একটা চিত্র দেখাচ্ছে। সমস্ত লেনদেনের তথ্য কাস্টমাইজ করে এক জায়গাতে সন্নিবেশিত করার ফলে গ্রাহকের সার্বিক আর্থিক ব্যবস্থাপনাও আরো সহজ ও কার্যকর হয়েছে।

    পাশাপাশি ‘আমার বিকাশ’, ‘মাই অফারস’-এর বদলে যাওয়া ইন্টারফেস আরো পরিছন্নরূপে উপস্থাপন করা হয়েছে। নতুন থিম যুক্ত করে বহুল ব্যবহৃত এই অ্যাপটির সার্বিক সজ্জাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মাই অফারস-এ বোনাস পয়েন্ট, অ্যাপ থেকে ইনস্যুরেন্স পলিসি কেনা, কুপন, রিওয়ার্ডসহ নানা ধরনের সুবিধা যুক্ত হয়েছে বিকাশ অ্যাপের নতুন এই সংস্করণে।

    আমার বিকাশ:
    বিকাশ অ্যাপের সাথে গ্রাহকের যাত্রা কত বছরের তা বিকাশ অ্যাপের ‘মাই বিকাশ’ ইন্টারফেসে ঢুকে সবার আগে চোখে পড়ছে গ্রাহকের। প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপের সাথে গ্রাহকের সম্পর্কের সময়ের হিসাব, তৈরি করছে বাড়তি ভালো লাগা।

    হোম স্ক্রিনের নেভিগেশন বারে যুক্ত হয়েছে ‘আমার বিকাশ’ আইকন, যা ট্যাপ করেই গ্রাহক তার বিকাশ লেনদেন জগতে ঢুকে যেতে পারছেন সহজে, স্বাচ্ছন্দ্যে। রিওয়ার্ড পয়েন্ট, প্রিয় নাম্বার, প্রিয় এজেন্ট, সেভ করা বিলার, কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস বা লোন নেয়ার তথ্য, অটো-পে, সাবস্ক্রিপশন সহ গ্রাহকের প্রয়োজনীয় সব সেবাই এক স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাহক। ফলে শুধু দ্রুত সেবা নেয়া ই নয়, গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনা হয়েছে আরও স্মার্ট এবং সময় সাশ্রয়ী। বিকাশ অ্যাপ থেকে সাবস্ক্রাইব বা লিংক করা অন্য অ্যাপের তালিকাও একই স্ক্রিনেই পেয়ে যাচ্ছেন গ্রাহক।

    মাই অফারস:
    ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়াতে সারাবছরই সব ধরনের গ্রাহকদের জন্য নানা ধরনের অফার সংযুক্ত থাকে বিকাশ অ্যাপে। কোন লেনদেন করলে কতো ছাড়, কোথায় মিলবে ডিসকাউন্ট, বিশেষ কী অফার রয়েছে তার তালিকা পাওয়া যাবে হোম স্ক্রিনের মাই অফার আইকন থেকেই। চাহিদা ও লেনদেনের ধরন বিবেচনায় রেখে আরও সুযোগ ও স্বাচ্ছন্দ্য দিতে গ্রাহককে কাস্টমাইজড ‘মাই অফারস’ দিয়ে থাকে বিকাশ। ‘মাই অফারস’ -এ ট্যাপ করলে গ্রাহক তার জন্য দেওয়া অফারের বিস্তারিত তালিকা (যেমন – ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, পেমেন্ট, রেমিট্যান্স, বিকাশ টু ব্যাংক ইত্যাদি) থেকে নিজের পছন্দমতো অফার উপভোগ করতে পারবেন আর সাথে পাবেন রিওয়ার্ড পয়েন্টও। কোনো অফার না থাকলেও এই সেকশনে একবার ট্যাপ করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হতে পারে বোনাস পয়েন্ট।


    এদিকে, প্রতিটি অফারের পাশে এর বিস্তারিত বিবরণ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে, যা গ্রাহকের বিকাশ লেনদেন করবে আরও সাশ্রয়ী।

    হোম স্ক্রিনের ইন্টারফেস পরিবর্তন:
    বাংলার প্রকৃতির সাথে মিলিয়ে নবযাত্রা, প্রশান্তি আর গোধূলি তিন ধরনের থিম এসেছে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের জন্য। অ্যানিমেটেড এই থিমগুলো হোম স্ক্রিনকে আরও প্রাঞ্জল ও সজীব করে তুলেছে। গ্রাহক নিজের পছন্দমতো থিম নির্বাচন করে পরিবর্তনও করে নিতে পারছেন। হোম স্ক্রিনের আইকনগুলোকে আরও পরিচ্ছন্ন ও নিবিড় করে তোলা হয়েছে গ্রাহকের ব্যবহার সুবিধার্থে। এমনকি গ্রাহকরা শুধু আইকন দেখেই আরও সহজে সেবা নির্বাচন করতে পারছেন নতুন এই পরিবর্তনে।

    ইনস্যুরেন্স পলিসি কেনা:
    গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ থেকেই তাদের পছন্দানুযায়ী হেলথ ও লাইফ ইনস্যুরেন্স পলিসি কিনতে পারছেন। অ্যাপের হোম স্ক্রিনে থাকা ইনস্যুরেন্স আইকনে যেয়ে ‘নতুন পলিসি কিনুন’ অপশনে ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর পছন্দানুযায়ী হেলথ বা লাইফ ইনস্যুরেন্স সিলেক্ট করে বয়সের ঘর পূরণ করলে বিভিন্ন ইনস্যুরেন্স কভারেজ অপশন দেখা যাবে। এখান থেকে পছন্দানুযায়ী কভারেজটি সিলেক্ট করে সম্মতি দিলেই ইনস্যুরেন্স পলিসি চালু হয়ে যাবে। এছাড়া, বিকাশ অ্যাপ থেকেই ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া সহ ডকুমেন্ট ও রিসিপ্ট ডাউনলোড করা যাবে।

    আরো আকর্ষণীয় গেস্ট মোড:
    অ্যাপ লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই বিভিন্ন সেবা ব্রাউজ করার সুযোগ দেয় বিকাশ অ্যাপের গেস্ট মোড। যারা এখনো বিকাশ অ্যাকাউন্ট খোলেননি অথবা অ্যাকাউন্ট খুলতে আগ্রহী, তাঁরা অ্যাপটির সেবা ও অফার সম্বন্ধে বিস্তারিত দেখতে পারবেন বিকাশ অ্যাপের গেস্ট মোড থেকেই।

    সর্বশেষ যুক্ত এই সেবা ও ফিচারগুলোর পাশাপাশি এই মুহূর্তে বিকাশ গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স এর পেমেন্ট, ডিজিটাল লোন ও সেভিংস সহ নানান সেবা ব্যবহার করছেন। গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।

    আমার বিকাশ বিকাশ

    সম্পর্কিত খবর

    নতুন স্মার্টফোন Honor X9d 5G বাজারে এনেছে Honor

    জানুয়ারি ৫, ২০২৬

    দেশের নম্বর ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

    ডিসেম্বর ২৪, ২০২৫

    নভোএয়ার পেয়েছে’এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫’ পুরস্কার

    ডিসেম্বর ২৩, ২০২৫

    ফ্রিজ, এসি ও টিভিতে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটন

    ডিসেম্বর ২১, ২০২৫

    যাত্রা শুরু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘বিজমেকার’

    ডিসেম্বর ১৯, ২০২৫

    চারটি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনল মিনিস্টার

    ডিসেম্বর ৯, ২০২৫
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.