Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » চারটি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনল মিনিস্টার
    কর্পোরেট কর্নার

    চারটি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনল মিনিস্টার

    ডিসেম্বর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Minister-Fridge
    ছবি: বিজ্ঞপ্তি থেকে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী আরও নো-ফ্রস্ট ইনভার্টার নতুন ৪টি মডেলের রেফ্রিজারেটর বাজারজাত শুরু করলো দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার – মাইওয়ান গ্রুপ।

    সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে M-435, M-509, M-541 এবং M-646 মডেলের নান্দনিক ডিজাইনের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মেচন করা হয়। আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনসম্পন্ন রেফ্রিজারেটরগুলো ভোক্তাদের আরো উন্নতর সেবা নিশ্চিত করবে।

    এগুলোর মধ্যে ডবলডোর বিশিষ্ট M-435 মডেলের নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারটিতে রয়েছে ৭৫% রেফ্রিজারেটর এবং ২৫% ফ্রিজার পার্ট। এতে আরো রয়েছে E/A+ গ্রেড এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।

    M-509 মডেলের ফ্রেঞ্চডোর নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটি একনজর দেখলেই যেকারো নজর কাড়বে এর নান্দনিক ডিজাইনের কারণে। সম্মানিত ভোক্তাদের রুচি-পছন্দ এবং চাহিদার উপর ভিক্তি করে এর ৬৫% রেফ্রিজারেটর এবং ৩৫% ফ্রিজার স্পেস রাখা হয়েছে।

    এতে আরো রয়েছে E/A+ বিশ্বমানের এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, Care+ স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, Eco মোড এবং চাইল্ডলক সিস্টেম।

    M-541 মডেলের ৫১৫ লিটার ধারণক্ষমতার সিলভার–ব্ল্যাক কালারের ডবলডোর নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটিতে রয়েছে বিল্ট–ইন ওয়াটার ডিসপেনসার। এতে আরো রয়েছে ৭৫% রেফ্রিজারেটর এবং ২৫% ফ্রিজার পার্ট। মডেলটিতে ব্যবহৃত হয়েছে E/A+ এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।

    M-646 মডেলের ৬২২ লিটার ধারণক্ষমতার ব্ল্যাক কালারের সাইড–বাই–সাইড নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরে রয়েছে ৬৫% রেফ্রিজারেটর এবং ৩৫% ফ্রিজার পার্ট। ফ্রিজার পার্টে ৪টি Fixed Glass Shelves ও ৩টি Transparent Drawer এবং রেফ্রিজারেটর পার্টে ৪টি Height Adjustable Glass Shelves ও ৩টি Transparent Drawer রয়েছে।

    এতে আরো রয়েছে E/A+ এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, চাইল্ডলক সিস্টেম এবং আধুনিক Fast Freeze ফাংশন, যা –৩২C° তাপমাত্রায় পৌঁছানোর ২৬ ঘণ্টা পর সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। Smart মোড ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা যথাক্রমে ৫C° এবং –১৮C° এ স্থির রাখে। এর পাশাপাশি LECO প্রযুক্তি ২০ মিনিটের জন্য Active হয় এবং এই প্রযুক্তির ফলে দুর্গন্ধ ও ব্যাকটেরিয়াকে ভেঙে CO₂ ও H₂O তে রূপান্তর করে ভিতরের পরিবেশকে আরও সতেজ রাখে।

    প্রতিষ্ঠানটির শোরুম সেলস চ্যানেলের সম্মানিত পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান খান জানান নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির এসব নতুন মডেল ৪টি সম্মানিত গ্রাহকের চাহিদা, বিদ্যুৎ সাশ্রয়, খাদ্যের গুণগতমান অটুট রাখাসহ দীঘ্যদিন খাদ্য সতেজ থাকবে। জনাব মাহমুদ আরো আশা প্রকাশ করেন ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটরই বাজারে প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি সম্মানিত ভোক্তাদের নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।

    মিনিস্টার গ্রুপ রেফ্রিজারেট

    সম্পর্কিত খবর

    নতুন স্মার্টফোন Honor X9d 5G বাজারে এনেছে Honor

    জানুয়ারি ৫, ২০২৬

    দেশের নম্বর ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

    ডিসেম্বর ২৪, ২০২৫

    নভোএয়ার পেয়েছে’এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫’ পুরস্কার

    ডিসেম্বর ২৩, ২০২৫

    ফ্রিজ, এসি ও টিভিতে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটন

    ডিসেম্বর ২১, ২০২৫

    যাত্রা শুরু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘বিজমেকার’

    ডিসেম্বর ১৯, ২০২৫

    গ্রাহকের পছন্দ অনুযায়ী বিকাশ অ্যাপে সাজানো হলো ‘আমার বিকাশ’ আইকন

    ডিসেম্বর ৯, ২০২৫
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.