দেশের অন্যতম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ১টি কেম্পানি এবং পূর্বের ১০টি কেম্পানি বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ১১২টি কোম্পানি অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে সূচকটি কার্যকর হবে। নতুন করে যুক্ত কোম্পানিটি হলো- হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।
৭ ডিসেম্বর (রবিবার) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো বায়োটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্সে অন্তর্ভুক্ত ১১২ কোম্পানিগুলো হলো:- আমরা নেটওর্য়াকস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার লিমিটেড, বাটা শু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ পিএলসি, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড।
