দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামী ০৮ ডিসেম্বর (সোমবার) থেকে কোম্পানিটি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
