দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৪০ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩৯ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬১ পয়সায়।
তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৩৮ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬২ পয়সায়।
তাছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর হলো: পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ, ফার্স্ট ফাইনান্স লিমিটেডের ৩৫ দশমিক ৭১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩৩ দশমিক ৩৩ শতাংশ, জিএসপি ফাইনান্সের ৩০ দশমিক ৪৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ শতাংশ, প্রাইম ফাইনান্সের ২৭ দশমিক ৭৮ শতাংশ এবং তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ২১ দশমিক ০৫ শতাংশ।
