জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি ‘হসপিটালিটি স্টাফ’ পদে ২০ কর্মী নিয়োগে ১২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ নভেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন।
পদের নাম: হসপিটালিটি স্টাফ।
পদসংখ্যা: ২০টি।
চাকরির ধরন: পার্ট-টাইম।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: ঢাকার বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর ও উত্তরা।
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়।
আবেদনের যোগ্যতা।
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*রেস্তোরাঁ পরিষেবায় দক্ষতা থাকতে হবে।
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৫।
