০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩০৭ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ০৭ পয়সা বা ১০ দশমিক ১৪ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড, ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
